হ্নীলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক অটোরিক্সা চালকের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

জসিম উদ্দিন টিপু / জামাল উদ্দিন : হ্নীলা অটোরিক্সা চার্জিং করতে গিয়েই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক চালক নিহত হয়েছে।
জানা যায়,৩মে রাত সাড়ে ৭টারদিকে উপজেলার হ্নীলা পূর্ব পানখালী (হোয়াকিয়া পাড়ার) মৃত সোলতান আহমদের পুত্র ফোরকান আহমদ (৩৫) নিজ বাড়িতে প্রতিদিনের ন্যায় অটোরিক্সা চালিয়ে সন্ধ্যায় চার্জিং করতে কারেন্টের সুইচবোর্ডে কট লাগিয়ে দেওয়ার সময় অসাবধানতাবশত আঙ্গুল ঢুকে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট
হয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে দ্রæত উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত অটোরিক্সা চালকের সংসারে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, ভাই-বোন ও আতœীয়-স্বজন রয়েছে। তাকে দাফনের প্রস্তুতি চলছে।
স্থানীয় ইউপি মেম্বার হোছাইন আহমদ,বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটোরিক্সা চালক নিহতের সত্যতা স্বীকার করেন।