সাইফুল ইসলাম, টেকনাফ :
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবীতে টেকনাফে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় বিঞ্চু মন্দিরের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি শিব প্রসাদ ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক সন্তোষ কুমার শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উদযাপন পরিষদ নেতা সজল ধর, যদু চন্দ্র দাস, সঞ্জয় শর্মা, মিলন শর্মা, ননী গোপাল শীল, অনিল শীল, সুজিত শীল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এভাবে নির্যাতনের ভয়ে যদি মেয়েরা শিক্ষাবিমুখ হয়ে পড়ে তাহলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে।
তাই অবিলম্বে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারী ও মদদদাতাদের বিচারের মাধ্যমে কঠোর শাস্তির দাবী জানান।
