জয়নুল আবেদীন : প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সেন্টমার্টিন বি এন ইসলামিক উচ্চ বিদ্যালয়কে কলেজ শাখার পাঠদান অনুমোদন দেওয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
গত ২০ শে এপ্রিল শনিবার সকাল ১০টায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হলরুমে প্রধান শিক্ষক উজ্জল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সেন্টমার্টিন বিএন ইসলামিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ।
বক্তব্য রাখেন ইউ, পি সদস্য আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান ,ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ছৈয়দ আলম, কলেজের প্রভাষক আক্তার কামাল, সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজালাল সরকার,সহকারি শিক্ষক কাজ্বি মোঃ দিদারুল আলম, সহকারী শিক্ষক মুকুল দাশ, সহকারী শিক্ষক নিশি কান্ত, মৌঃ মোঃ জাফর, সাংবাদিক মৌঃ জয়নুল আবেদীন ও মৌলানা জুবাইর হোসাইন,সাবেক ছাত্র মোঃ আয়াতুল্লাহ খোমেনী, মাঃ রফিক সায়েম, মোঃ মাহাবুব, মাওলানা এমএ রহিম জিহাদী, মোঃ ইসমাইল প্রমুখ।
এছাড়া উপস্হিত ছিলেন দাতা সদস্য সাবেক ইউপি মেম্বার মোঃ নুরুল হক, মোঃ নাজির আহমদ, আমির হামজাহ, মোঃ ইব্রাহীম, প্রমুখ।
প্রধান অতিথি বলেন, অনেক ত্যাগ স্বীকার করে জুনিয়র স্কুল থেকে হাই স্কুল এবং কলেজে শাখার পাঠদানের অনুমতি পাওয়ায় আমরা শিক্ষামন্ত্রণালয়সহ মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যানাচ্ছি।
কলেজের উন্নতির জন্য অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
কলেজের নতুন অধ্যক্ষ উজ্জল ভোমিক বলেন, যে কোন বিনিময়ে কলেজকে উন্নতি করতে হবে। এই জন্য সবাইকে মিলে মিশে কাজ করার আহবান জানানো হয়। পরে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক অনুমোদনপত্র টি পাঠ করিলে উপস্হিতে সকলে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, সেন্টমার্টিনের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সেন্টমার্টি বিএন ইসলামিক উচ্চ বিদ্যালয়। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়ে উক্ত বিদ্যালয় ধীরে ধীরে উন্নতি হয়েছে। বিদ্যালয়ে বর্তমানে ৩ শত ৫০ জন শিক্ষার্থীরা রয়েছে। উক্ত বিদ্যালয়কে কলেজে অনুমোদন দিয়ে পাঠদান অনুমতি পত্র চলতি এপ্রিল মাসে বাংলাদেশ শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বে সরকারি মাধ্যমিক – ২ বাংলাদেশ সচিবালয় হইতে চেয়ারম্যান চট্টগ্রাম শিক্ষা বোর্ড নিকট প্রদান করেন।
আজ হতে বিদ্যালয়টি কলেজে অনুমোদন হয়ে সেন্টমার্টিন বি এন ইসলামিক স্কুল এন্ড কলেজ নামে ভুষিত হল। নতুন নাম পেয়ে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা খুবই আন্দদিত,
