ছবি সংগৃহীত
বিশেষ প্রতিবেদক :
“দেড় যুগেও কাংখিত উন্নয়ন হয়নি টেকনাফ পৌরসভায়” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে টনক নড়েছে পৌর কর্তৃপক্ষের। বুধবার (১৭ এপ্রিল) পৌর কর্তৃপক্ষ শহরের বাস স্টেশন ও শাপলা চত্ত্বর এলাকার প্রাধান সড়ক সহ বেশ কয়েকটি সড়কে ইট-বালি দিয়ে সংস্কার কাজ চালিয়েছে।
গত ১৫ এপ্রিল দেশের শীর্ষ স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম টেকনাফ টুডে সহ বিভিন্ন অনলাইন ও পত্রিকায় এক যোগে স্বচিত্র সংবাদ প্রকাশের জের ধরে টেকনাফ পৌর মেয়র হাজী ইসলাম নিজে উপস্থিত থেকে এসব সড়ক সংস্কার কাজ নিজে তদারকি করেছেন।
এছাড়া সড়ক ও জনপদ বিভাগ (সওজ)’র নির্বাহী প্রকোশলীর সাথে তিনি এই বিষয়ে দেখা করে ইতিবাচক আলোচনা করেছেন বলে জানা গেছে।
খানাখন্দ ভরা এই সড়ক গুলো অন্তত প্রাথমিক সংস্কারে কিছুটা স্বস্থি এসেছে বলে জানালেন যানবাহন চালকরা। অপরদিকে কর্তৃপক্ষ যে ভাবে সড়ক সংস্কার করেছেন বারবার এইভাবে সংস্কার করে ক’দিন পরে আবার তা পূর্বাবস্থায় ফিরে আসে। সুতরাং জনস্বার্থে টেকসই সংস্কারের দাবী জানিয়েছেন অধিকাংশ পৌরবাসী।
এদিকে “দেড় যুগেও কাংখিত উন্নয়ন হয়নি টেকনাফ পৌরসভায়” বিষয়ক স্বচিত্র সংবাদ প্রকাশের বিষয়টির বিরোধীতা করে পৌর কর্তৃপক্ষ ১৬ এপ্রিল স্থানীয় একটি অনলাইন গনমাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। উক্ত প্রতিবাদে কর্তৃপক্ষ উয়নের ফিরিস্তি দাবী করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিবাদের বিরোধীতা জানিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করেছেন।
এছাড়া মঙ্গলবার বিকালে ওই সড়কের গর্তে পড়ে ছাদে টিন বোঝাই একটি ব্যাটারী চালিত টমটম দূর্ঘটনাকবলিত হয়ে আনোয়ার নামে হাতিয়ার ঘোনা এলাকার এক কিশোর গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
