প্রকাশিত সংবাদে আব্দুল মাবুদের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকা হতে সোমবার ৮ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেল সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা, চোলাইমদ ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেন।
বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে উক্ত অভিযান নিয়ে মঙ্গলবার প্রকাশিত সংবাদের একাংশে আমাকে ইয়াবা ডন, মদ-জুয়ার আড্ডা, আলিশান বাড়ি নির্মাণসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে, যা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি বিনীতভাবে জানাতে চাই, সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। মাদক ব্যবসাসহ কোন ঘৃণ্য কাজে আমি জড়িত নই। এছাড়া কোন আলিশান বাড়িও আমার নেই। কোনরকমে দিনে এনে দিনে খায় অবস্থায় দিনযাপন করছি। তাছাড়া বহুবছর পূর্বের রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ভাবে আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছিল তাতে আমি জামিনে রয়েছি। কাজেই আমি আইন শৃংখলা বাহিনী সহ সংশ্লিষ্টদের কাছে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

আব্দুল মাবুদ, কায়ুকখালী পাড়া, টেকনাফ পৌরসভা।