হুমায়ূন রশিদ : লেদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ১১তম তাফসীরুল কোরআন মাহফিল, কৃতি হাফেজ সংবর্ধনা এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে ধার্মিক, শিক্ষানুরাগী ও সুস্থ সাংস্কৃতিমনা জনসাধারণকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো যাচ্ছে।
১৫ এপ্রিল বাদে জোহর হতে উপজেলার হ্নীলাস্থ লেদা ষ্টেশনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ১১তম তাফসীরুল কোরআন মাহফিল, কৃতি হাফেজ সংবর্ধনা সংগঠনের সভাপতি মাওলানা জামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
এতে তাকওয়ার পরিচয় ও মানব জীবনে এর প্রভাব বিষয়ে প্রধান আলোচক হিসেবে বয়ান করবেন বাংলাদেশ জাতীয় মুফাস্সির পরিষদের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও প্রখ্যাত ক্বারী আল্লামা আব্দুল্লাহ আল আমিন।
ইসলাম ও মানব জীবন বিষয়ে বিশেষ আলোচক হিসেবে বয়ান করবেন হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান আল্লামা নুর আহমদ আনোয়ারী।
শেষ বিচারের দিন ক্ষমা প্রাপ্ত হবেন যারা বিষয়ে বিশেষ আলোচক হিসেবে বয়ান করবেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের বগুড়া জেলার মিডিয়া সম্পাদক, বগুড়া ঠনঠনিয়া বায়তুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব খ্যাতিমান মুফাসসিরে কুরআন আল্লামা আশরাফ বিন মোবারক আলী ছিদ্দিকীসহ বিভিন্ন ক্যাটাগরীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
এই ধর্মীয় মহতি অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য এলাকার ধার্মিক, শিক্ষানুরাগী ও সুস্থ সাংস্কৃতিমনা ব্যক্তিসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি সংগঠনের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো যাচ্ছে।
