উখিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শাহীন শাহ : উখিয়ায় বেসরকারি প্রতিষ্ঠান গণস্বাস্থ্যের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ৭ এপ্রিল সকাল থেকে দিনব্যাপী কুতুপালং রোহিঙ্গা রেজিষ্টার ক্যাম্প ও পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সর্বজনীন স্বাস্থ্যঃ সবার জন্য, সবখানে” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে কুতুপালং রেজিষ্টার ক্যাম্পে র‌্যালি বের করা এবং উখিয়ায় অবস্থিত ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিন ব্যাপী কর্মসূচি পালন করা হয়। ১৫শ ছাত্র-ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি যেমন হাত ধোয়া, নখকাটা, ওজন ও উচ্চতা মাপা, ওরস্যালাইন তৈরি এবং ৫৬০ জন বয়ষ্কদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষাকরা হয়। এ সকল সেবা প্রদানের পাশাপাশি সচেতনতামূলক বার্তা প্রদানকরা হয়। রাজাপালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন উখিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর। এছাড়া পাতাবাড়ি, বালুখালি, পালংখালি, দক্ষিণ বালুখালি লতিফেুন্নেসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠান সূচি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র, কক্সবাজারের পরিচালক নাসিমা ইয়াসমিন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুলতান মাহমুদ, সহকারী শিক্ষা কর্মকর্তা মোক্তার আহমেদ মাল্টিসার ইন্টার ন্যাশনালের প্রতিনিধি মিঃ রাজনগিমিরি, এলবার টোনিকোলি, প্রজেক্ট কো-অর্ডিনেটর ডাঃআব্দুর রাজ্জাক খান, প্রোগ্রাম অফিসার আবু জাফর মোঃ সাদেক, এবং ডাঃ আনাম। অনুষ্ঠানে শিশুদের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ যেমন সাবান, টুথব্রাশ, পেস্ট বিতরণ করা হয়। দাতা সংস্থা মাল্টিসার ইন্টারন্যাশনাল ও ইউএনএইচসিআর এর সহায়তায় গণস্বাস্থ্য কেন্দ্র দিবসটি উদযাপন করে।