হুমায়ুন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে দুই লাখ পিস পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে।
জানা যায়, গত ২৯মার্চ বিকাল পৌনে ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ বিসিজি স্টেশনের জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পাড়ায় বিশেষ অভিযানে যায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারী পালিয়ে যায়। কাউকে না পেয়ে ঘটনাস্থল তল্লাশী করে ২টি বস্তা পাওয়া যায়। তা সিজি ষ্টেশনে এনে গণনা করে ২লাখ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রম শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
