টেকনাফে ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় দুই রোহিঙ্গা নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ুন রশিদ / গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে পৌনে ৬ কোটি টাকার ইয়াবা চালান নিয়ে অনুপ্রবেশের সময় সীমান্ত রক্ষী বিজিবির সাথে বন্দুক যুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছে।
জানা যায়, ২৭ মার্চ ভোররাত সাড়ে ৪টারদিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং খারাংখালী বিওপির সুবেদার নুরুল ইসলাম মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে ৪নং সুলিশ গেইট এলাকায় অভিযানে যায়। কিছুক্ষণ পর ৩/৪জন লোক ব্যাগ সহকারে বেড়িবাঁধ অতিক্রম করে আসার সময় বিজিবি জওয়ানেরা থামার জন্য সংকেত দেয়। তখন মাদক বহনকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বিজিবি সদস্যরা আত্নরক্ষার্থে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। গুলিবর্ষণ বন্ধ হলে ঘটনাস্থলে তল্লাশী করে শরীরের সাথে বাঁধা ২টি ইয়াবার ব্যাগসহ গুলিবিদ্ধ ২ ব্যক্তি এবং ২টি ধারালো কিরিচ উদ্ধার করে। যা গণনা করে ৫ কোটি ৭০ লক্ষ টাকার ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার, মাদক পাচারকারী এবং বিজিবির মধ্যে বন্দুক যুদ্ধে দুইজন নিহতের সত্যতা স্বীকার করেন।
এই ঘটনার খবর পেয়ে সকাল ৯টারদিকে টেকনাফ মডেল থানার এসআই সুজিত চন্দ্র দে বিশেষ টহল দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের ৭নং বস্তির বাসিন্দা ইদ্রিস মিয়ার পুত্র ফারুক মিয়া (১৯) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের ৩নং বস্তির বাসিন্দা মোহাম্মদ তাহেরের পুত্র মোঃ ইলিয়াছ (১৮) এর মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আরো বিস্তারিত পরে আসছে …।