নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগে দুই উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। শনিবার বিকেলে চকরিয়া পৌরশহরে শো-ডাউন করার সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার আরাফাত অভিযান চালিয়ে দুইজনকে জরিমানা করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, উপজেলা নির্বাচনী আচরণ বিধি না মেনে শো-ডাউন করায় পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী বেলাল উদ্দিন শান্তকে ১০ হাজার এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন হক জেসি চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় তাদের সতর্ক করা হয়।
প্রসঙ্গত: আগামী ১৮ মার্চ সোমবার চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হচ্ছে। অনুষ্ঠিতব্য নির্বাচনে ৯৯ কেন্দ্রে ২ লাখ ৮৪ হাজার ৫৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।##
