প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

গত ১১ মার্চ টেকনাফ টুডে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত “হোয়াইক্যংয়ে মাদক আস্তানায় বন্দুক যুদ্ধে নিহত-১, আতংকে অপর গডফাদারেরা” শীর্ষক সংবাদের একাংশে আমাকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, তার জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। একটি শক্তিশালী মাদক নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট তাদের অপতৎপরতা চালিয়ে নিতে এলাকার নিরীহ মানুষের হয়রানী করার উদ্দেশ্যে সাংবাদিক ভাইদের যেনতেন মনগড়া ও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। উল্লেখ্য, পারিবারিক ষড়যন্ত্রমূলক মামলার আসামী হয়ে জেল খাটার পর থেকে এলাকায় আর যায় না। ৫ বছর ধরে ষড়যন্ত্রকারীদের কবল থেকে রক্ষা পেতে পরিবার-পরিজন ছেড়ে অন্যত্র জীবন-যাপন করছি। তবুও কেন জানি ষড়যন্ত্রকারী ও কুচক্রীমহলের কবল থেকে রক্ষা পাচ্ছি না। কতিপয় দুষ্কৃতিকারী আমার ও আমার পরিবারের সুনাম ক্ষুন্ন করার জন্য প্রচার মাধ্যমের আশ্রয় নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ইতিপূর্বে আমার বিরুদ্ধে কোন কালিমা লেপন হয় নাই। তবুও কেন আমার পেছনে লাগা।
আমি জোর দিয়ে বলতে চায়, অবৈধ ব্যবসার সাথে কোন সময় জড়িত ছিলাম না এখনো নাই। আমি ভাঙ্গারী, স্ক্র্যাপ, পুরাতন গাড়ির ব্যবসা করে অতীব দুঃখ-কষ্ট ও কায়িক পরিশ্রম করে হালাল রোজি দিয়ে পরিবার-পরিজন নিয়ে কোন রকম জীবিকা নির্বাহ করে আসছি। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, আমার সম্পর্কে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধির মাধ্যমে গোপনে তদন্ত করলে আসল সত্য উদ্ঘাটিত হবে বলে; আমি মনে করি। অবৈধ ও ঘৃণিত কোন কর্মকান্ডের সাথে জড়িত আছি কিনা, গোপনে তদন্ত করে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। তাই, এহেন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি প্রকাশিত সংবাদটি পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

প্রতিবাদকারী :
উমর আলী
হোয়াইক্ষ্যং, টেকনাফ।