ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় হামলার শিকার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ুন রশিদ : টেকনাফে ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় এক ব্যক্তি হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হামলার শিকার ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড এর আওতাধীন মধ্যম-পশ্চিম অলিয়াবাদ এলাকায়। এসময় হামলাকারী প্রকাশ্যে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে।
হামলার শিকার অলিয়াবাদ এলাকার মৃত মো. আব্দুল গণি প্রকাশ লাল গণির ছেলে মো. আজাদ জানান, বৃহস্পতিবার রাতে তার বাড়ির পেছনে একটি পরিত্যক্ত জমিতে ঝুপড়ি ঘর তৈরী করে ইয়াবা সেবন করছিল একই এলাকার মো. সালেম নামে যুবক। এসময় তিনি তাকে বুঝিয়ে বলার চেষ্টা করলে সে উদ্ধত্য আচরন করে তেড়ে আসে।
ওই ঘটনার জেরধরে শুক্রবার সকাল ১১টারদিকে নিজ বাড়ির সামনে ওই মাদকসেবী যুবক সালেম পুনরায় ছুড়ি নিয়ে হামলা চালায়। হামলা চালিয়ে গলায়-কাঁধে আঘাত করে।
এসময় প্রত্যক্ষদর্শীরা তাকে রক্ষা করেন। পরে হাসপাতালে চিকিৎসা গ্রহন করে থানায় মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান।
এদিকে আজাদ অভিযোগ করেছেন টেকনাফে মাদক বিরোধী এতো অভিযান চললেও অলিয়াবাদ এলাকার ইয়াবা গডফাদাররা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের ইন্ধনে এ হামলা হয়েছে।
এব্যাপারে সালেমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।