টেকনাফে বিজিবি সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে নিহতরা পিতা-পুত্র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকালে বিজিবি সদস্যদের সাথে গুলিবিনিময়ে দুইজন নিহত হয়েছে। বিজিবি জানিয়েছে নিহতরা মাদক ব্যবসায়ী। বিজিবি দুই ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নাঃ সুবেঃ মোঃ শাহ আলমের নেতৃত্বে ১টি টহল দল সাবরাং মগপাড়া কাকঁড়া প্রজেক্ট এলাকায় নিয়মিত টহলে যায়। এসময় ইয়াবা পাচারকারীরা টহলদলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমন করে। বিজিবিও আতœরক্ষার্থে পাল্টা গুলি বর্ষন করলে উভয় পক্ষের মধ্যে প্রায় ৮-১০ মিনিট গুলি বিনিময় হয়। এসময় গুলিবিদ্ধ দুইজনকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দুইজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহতরা হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ ডেইল পাড়া এলাকার কালা মিয়ার পুত্র আব্দুস শুক্কুর (৫২) ও আব্দুস শুক্কুরের পুত্র মো. ইলিয়াস(২৫)। বিজিবি জানিয়েছে নিহতরা পিতা-পুত্র।
ঘটনাস্থল তল্লাশী করে এক লাখ পিস ইয়াবা বড়ি, ১টি দেশীয় তৈরী বন্দুক ও ১টি খালী কার্তুজ উদ্ধার করা হয়। অপরদিকে আহত বিজিবি সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন নিহতদের বাড়ি সদর ইউনিয়নের নাজির পাড়া সংলগ্ন দক্ষিণ ডেইল পাড়া গ্রামে। নিহত শুক্কুর কৃষিকাজ ও গরু মোটাতাজা করে বিক্রি করলেও সম্প্রতি সে নাজির পাড়া ও শীলবনিয়া পাড়া কেন্দ্রিক ইয়াবা সিন্ডিকেটের সাথে মাদক ব্যবসায় জড়িয়ে পড়তে পারে বলে তাদের ধারনা। হয়তো সেই চক্রের লোভের ফাঁদে পড়ে প্রান গেল পিতা-পুত্রের।