টেকনাফের বাহারছড়ায় ৩২ লাখ টাকার ব্রীজ নির্মাণে পাহাড়ী পাথর ব্যবহারের অভিযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিনিধি : টেকনাফের বাহারছড়ায় ৩২ লাখ টাকায় নিমিত ব্রীজে পাহাড়ী পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে।
শুক্রবার সরেজমিন ঘটনাস্থল শীলখালী টু চৌকিদার পাড়া সড়কের নিমিতব্য ব্রীজটি পরিদর্শনের সময় ব্রীজের পাশে পাহাড়ী পাথরের স্তুপ দেখা গেছে। এসময় শ্রমিকরা সেখানে কাজ করছিল।

এব্যাপারে ব্রীজের ঠিকাদার মো: আলমের কাছে পাহাড়ী পাথর ব্যবহারের ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে জানান, সবেমাত্র ব্রীজের কাজ শুরু হয়েছে। এখনো পাথর ব্যবহার করা হয়নি। তিনি জানান, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন কিছু পাথর সরবারাহ করার কথা ছিল। সম্ভবত তিনি পাহাড়ী পাথর দিয়ে থাকতে পারে বলে জানান।

এছাড়া শিডিউলে পাহাড়ী পাথর ব্যবহার করা যাবে না এমন কোন বিধিনিষেদ নেই বলে জানান তিনি।

এব্যাপারে টেকনাফ এলজিইডি অফিসের সাথে যোগাযোগ করা হলে জানা যায় কাজটি এলজিইডির নয়। সেটি পিআইও অফিসের কাজ।
এব্যাপারে পিআইও’র বক্তব্য পাওয়া যায়নি।

breez5678 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর