চকরিয়ায় বিয়ের ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন শিক্ষক জাবের ইমরান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : মো. জাবের ইমরান (২৮) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গন্ডামারা বরঘোনা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তিনি বিয়ে করতে বিদ্যালয় থেকে এক মাসের ছুটি নিয়ে আসেন গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে। পরিবার সদস্যরা তাঁর জন্য নতুন বউ দেখাদেখিও শুরু করেছেন। ইতোমধ্যে বিয়ের দিনক্ষনও ঠিক হয়েছে। কিন্তু বিয়ের দশদিন আগে নিয়তির কাছে তিনি পরাজিত হয়েছেন। চলে গেছেন না ফেরার দেশে। বাড়িতে বসানো পানির মটর বিকল হওয়ায় তিনি সুইজ ঠিক করতে গিয়ে অসাবধনতা বশত বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শাহারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার বাড়িতে ঘটেছে মর্মান্তিক এ ঘটে। নিহত শিক্ষক ইমরান ওই এলাকার আবদুল কাদেরের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মহসিন বাবুল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল পরিবারের বরাত দিয়ে বলেন, পরিবার সদস্য ও স্বজনরা কণে পক্ষের সঙ্গে কথা বলে আগামী ১৮ ফেব্রুয়ারী শিক্ষক মো. জাবের ইমরানের বিয়ের দিনক্ষণ চুড়ান্ত করেছেন। বিয়ের পিঁডিতে বসতে কয়েকদিন আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গন্ডামারা বরঘোনা উচ্চ বিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন তিনি। তার বিয়েকে ঘিরে পরিবার ও আত্বীয় স্বজনের মধ্যে আনন্দের কমতি ছিল না।
তিনি বলেন, হঠাৎ মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক জাবের ইমরানের অকাল মৃত্যুতে পরিবার সদস্যরা শোকে কাতর। পাশাপাশি এলাকায় সর্বত্রে শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিক্ষকের মৃত্যুর বিষয়টি পরিবার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন। এটি একটি দুর্ঘটনা ঘটনা। সেই কারনে পরিবারের কোন ধরণের অভিযোগ নেই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।