হোয়াইক্যং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন বিশেষ দূত এ্যাঞ্জেলিনা জোলি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

শামসু উদ্দিন, টেকনাফ : জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত ও হলিউড বিখ্যাত অভিনেত্রী এ্যাঞ্জেলিনা জোলি হোয়াইক্যং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

জানা যায়, ৪ ফেব্রুয়ারী সোমবার দুপুর ১ টারদিকে তিনি ইউএনএইচসিআরের গাড়ি বহর নিয়ে টেকনাফের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি প্রথমে ডি-বøক যান। এরপর জি-বøক গিয়ে রোহিঙ্গা নারী ও শিশুদের সাথে কথা বলেন। এসময় তিনি বিভিন্ন রোহিঙ্গা নারী-পুরুষের কাছ থেকে ওপারে সৈন্য কর্তৃক নির্যাতন, হত্যাকান্ড এবং বসত-বাড়ি অগ্নিসংযোগের বর্ণনা শুনেন। এরপর কি কি পদক্ষেপ নিলে তারা স্বদেশে ফিরে যেতে আগ্রহী বলে মতামত নেন।

বিকালে বি-বøকের ব্র্যাকের স্বেচ্ছাসেবকদের সাথে মত বিনিময় করেন। এরপর বিকাল ৪টারদিকে তিনি ক্যাম্প থেকে বেরিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন।

তিনি ৪ ফেব্রুয়ারী সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছেন। জোলি ২০১২ সালে থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। আগামীকাল ৫ ফেব্রুয়ারী তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে মতামত প্রকাশ করবেন।