কক্সবাজারে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করলো শাহজালাল ইসলামী ব্যাংক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : সারাদেশের মতো পর্যটন রাজধানী কক্সবাজারেও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির কক্সবাজার শাখার ব্যবস্থাপনায় গত শনিবার (২ জানুয়ারি) এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

বার্তা পরিবেশক : কক্সবাজার শহর থেকে খুব কাছের ইউনিয়ন খুরুস্কুলের রুহুল্যাঢেবা এলাকায় কয়েকশত শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন শাহজালাল ইসলামী ব্যাংকের কক্সবাজার শাখা ব্যবস্থাপক ও এফএভিপি মাসুদুর রহমান।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

ওই সময় খুরুস্কুল রুহুল্যার ঢেবা এলাকার কয়েকশ সাধারণ মানুষ ছাড়াও ব্যাংকের কক্সবাজার শাখার উপ-ব্যবস্থাপক মো. সাইফুল আলম এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও বেশ কয়েকজন গ্রাহক উপস্থিত ছিলেন।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাসুদুর রহমান জানান, ব্যাংকের সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি (সিএসআর) কর্মসূচির আওতায় সারাদেশে প্রতিবছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

তিনি বলেন, শাহজালাল ব্যাংক শুধু আর্থিক লেনদেনই করে না, সাথে সামাজিক দায়িত্বও পালন করে। সমাজে ভারসাম্য রক্ষায় শাহজালাল ব্যাংক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।