হুমায়ূন রশিদ : সেন্টমার্টিনগামী পর্যটক বোঝাই জাহাজ নাফনদীতে বিহিঙ্গী জালে আটক পড়েছে। দেড় ঘন্টা ধরে জাহাজটি উদ্ধার তৎপরতা চলছে।
জানা যায়, ২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টারদিকে উপজেলার দমদমিয়া জাহাজ ঘাট হতে সেন্টমার্টিনগামী পর্যটক বোঝাই জাহাজ বেক্রুস টেকনাফ পৌর এলাকার জেটিঘাট পেরিয়ে দেড়শ গজ যাওয়ার সাথে সাথে জাহাজের পেছনের (ফ্যান) পাখা ডুবন্ত বিহিঙ্গী জালে আটকা পড়ে। আটকা পড়ার পর হতে দুপুর ১টা পর্যন্ত জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে। 
বেক্রুসের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জাহাজ আটকা পড়ার সত্যতা নিশ্চিতক করেন।
