লামার ফাইতং উচ্চ বিদ্যালয়ের ১৯ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : লামা উপজেলার ফাইতং উচ্চ বিদ্যালয়ে ২০১৯ সালের এসএসসি পরীক্ষীর্থীদের বিদায় সংবর্ধনা সোমবার ২৮ জানুয়ারী বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুজা আকবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা মঞ্চে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। ওইসময় শিক্ষক ও সহপাঠী শিক্ষার্থীদের আবেগঘন পরিবেশ সৃষ্ঠি হয়।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ফাইতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল আলম। আরও বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মো: আবুল কাশেম, মো.শাহাদত হোছাইন, প্রবীণ শিক্ষক ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার রুহুল আমিন, জোবাইর আহমদ এমইউপি, সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আমিন, জিয়াউর রহমান, মুজিবুল হক, মোহাম্মদ খিজির, নুরুল আমিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক নুরুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দীন বলেন, শিক্ষার্থীদের এই বিদায়, চিরবিদায় নয়। এ বিদায় ক্ষনিকের। আশাকরি বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা পরীক্ষায় ভাল ফলাফল আমাদেরকে উপহার দিতে পারবে। ভাল ফলাফল দিতে পারলে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি ও এলাকাবাসীর মুখ উজ্জল হবে। আলোকিত হবে এলাকা। তিনি বলেন, অর্জনের মাধ্যমে আত্মার শান্তি পাবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আহামদ কবির চৌধুরীর। বিদায়ী শিক্ষার্থীরা অতীতে যেমন ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও আমাদের হৃদয়ের মাঝে থাকবেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক জসিম উদ্দীন উদ্বোধনী বক্তব্য বলেন, আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে সকল শিক্ষকদের ভালবাসা, আন্তরিকতা ও মা বাবার দায়িত্বের মত গুরুত্বপুর্ণ ভূমিকায় আমরা নিয়োজিত রয়েছি সর্বদা। শিক্ষার্থীদের আলো দিতে গিয়ে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনেকেই মনে কষ্ট পেয়েছেন তা আমরা ইচ্ছাকৃতভাবে করিনি। শিক্ষার্থীদের সমাজের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অত্র স্কুলের শিক্ষকরা যথেষ্ট দায়িত্ব পালন করে পাঠদান দিয়েছেন। আমরা আশা করি ভাল ফলাফল করে উন্নতমানের কলেজে যাওয়ার সুযোগ করে নেবেন। ভাল ফলাফলের দিকে আমরা চেয়ে থাকবো। ##