প্রেস বিজ্ঞপ্তি :: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকারে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল চট্টলা বাংলা ডটকম। শুক্রবার বিকেলে ইয়াহিয়া গার্ডেনে এক জমকালো আয়োজনে অনলাইনটির প্রকাশক এম. ছৈয়দুল বশরের ব্যবস্থাপনায় সম্পাদক শ.ম. গফুরের পরিচালনায় প্রধান অতিথি উপদেষ্টা এড. সাইফুদ্দিন খালেদ ও সংবাদকর্মীদের উপস্থিতিতে কেক আর ফিতা কাটার মধ্য দিয়ে পত্রিকাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টলা বাংলার উপদেষ্টা এড. সাইফুদ্দিন খালেদ বলেন, বস্তুনিষ্ঠ ও বৈচিত্রময় সংবাদ পরিবেশনে চট্টলা বাংলা ডটকম এর অঙ্গীকার মানসম্মত সাংবাদিকতার চর্চার মধ্য দিয়ে দেশসেরা একটি মিডিয়া হিসেবে গড়ে উঠবে এমন প্রত্যাশা করেন তিনি।
সম্পাদক শ.ম.গফুর বলেন, অতিদ্রুত সত্য সংবাদ পাঠকের কাছে পৌঁছে দিতে অনন্য ভূমিকা পালন করবে পত্রিকাটি। বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমের জগতে মূলধারার নিউজ পোর্টাল হিসেবে এটি পাঠকের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে বলে আশা করি।
এ সময় নির্বাহী সম্পাদক অাজিজুল হক বলেন, সত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় যে কোন পত্রিকার ভিত্তি। অনলাইন সংবাদমাধ্যমের এ যুগে চট্টলা বাংলা পোর্টালের মাধ্যমে বস্তুনিষ্ঠ উপস্থাপনের মাধ্যমে পাঠকদের সচেতন করাই আমাদের প্রত্যাশা।
প্রসঙ্গত, অাজ জুমাবার পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হলেও বাংলার মাটির উন্নয়ন অগ্রগতি স্লোগানের মধ্য দিয়ে ১৪ সেপ্টেম্বর ২০১৮ইং থেকে তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া খবরগুলো পরিবেশন করে আসছে চট্টলা বাংলা ডটকম। প্রগতিশীল,উদ্যমী ও তরুণ কর্মীদের হাতে পরিচালিত এ পত্রিকায় থাকবে রাজনীতি, অর্থনীতি, সমাজ, অপরাধ, সরকার,খেলা-ধুলা, ব্যবসায়, শিল্প-সংস্কৃতি ও বিনোদনের অপূর্ব সমাহার।
