ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকীর পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ব্যারিস্টার এস.এম আবুল আলা ছিদ্দিকী’র পিতা আবু হেনা ছিদ্দিকী বাচ্চু গত ১০ জানুয়ারি’২০১৯ খ্রিস্টাব্দে বেলা ১১.০০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামস্থ মেট্রোপলিটন হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বৎসর।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ব্যারিস্টার এস.এম আবুল আলা ছিদ্দিকী’র পিতা আবু হেনা ছিদ্দিকী বাচ্চু’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বার্তা পরিবেশক

(ইকবালুর রশিদ আমিন)
এডভোকেট
সাধারণ সম্পাদক
জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার।