শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গা ও সাবরাংয়ের ৪ পাচারকারী চট্টগ্রামে ইয়াবাসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গাসহ ৪জন চট্টগ্রামে ইয়াবা পাচারের সময় আটক হয়েছে। এসময় সাড়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ৭ জানুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো বাকলিয়া থানাধীন শাহ আমানত ব্রিজ এলাকা থেকে মোঃ হাসান (২১) সাং- সাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার- কে ১০০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

দিনের অপর অভিযানে কোতোয়ালী থানাধীন অফিসার্স ক্লাব এলাকায় অভিযান পরিচালনা করে ইসমাইল ও মনোয়ারা নামীয় দম্পতি, সাং- সাবরাং, থানা- টেকনাফ, জেলাঃ ককসবাজার দ্বয়কে ২৫০০ পিস ইয়াবাসহ আটক করে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

এছাড়া দিনব্যাপী বিশেষ অভিযানে ১৩ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম মোবাইল কোর্টে আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদনড প্রদান করেন ।

অপরদিকে ৮ জানুয়ারী মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কোতোয়ালী থানাধীন কেসি দে সড়ক এলাকায় অভিযান করে মোঃ কামাল হাসান, সাং- নয়াপাড়া শরণার্থী ক্যাম্প, থানা- টেকনাফ, জেলাঃ কক্সবাজার কে ২০০০ পিস ইয়াবাসহ আটক করে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।