শামীম ইকবাল চৌধুরী : কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের টাইমবাজার এলাকায় জামায়াত নেতা আলাউদ্দিনের (৫৫) ওপর দুর্বৃত্তরা হামলা করেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এই হামলা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
তাঁদের ভাষ্য- একদল যুবক অতর্কিতভাবে আলাউদ্দিনের ওপর হামলা চালায়। হামলায় সে আহত হন। এর পর তাঁকে গর্জনিয়া বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। ঘটনার বিষয়ে তাৎক্ষণিক আহত ব্যক্তি তা তাঁর স্বজনের বক্তব্য পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে- আলাউদ্দিন মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ জামায়াতে ইসলামির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। সে প্রকাশ্যে আওয়ামী লীগ সরকার ও নৌকা প্রতীককে গালাগাল করেন।
