নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফের শাহপরীর দ্বীপে মানব পাচার মামলার আসামী মো. ফিরুজ (৪৫) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১লা জানুয়ারী) সন্ধায় শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া লবণ মাঠ এলাকা হতে শাহপরীর দ্বীপ ফাঁড়ী পুলিশের আইসি মো. ইব্রাহিমের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করেন। সে শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়ার মৃত হাজী আবু শামার ছেলে।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ীর আইসি মো. ইব্রাহিম হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধায় ফিরুজকে আটকের পর টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মানব পাচার ও মারামারি সহ ৫টি মামলা রয়েছে বলে জানান তিনি।
