হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের জন্মদিন পালন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোছাইন তানিমের জন্মদিন পালন করা হয়েছে।
১জানুয়ারী বিকাল সাড়ে ৪টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের পৃষ্টপোষকতায় বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার অস্থায়ী কার্যালয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোছাইন তানিমের জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হ্নীলা হাইস্কুল শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগ নেতা বেলাল উদ্দিন সাজু, ছাত্রলীগ নেতা মোঃ সাদেক উল্লাহ, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন অভি, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, হ্নীলা হাইস্কুল শাখার সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক শামসুল আলম শুভ, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রশিদুল আলম রিপন, গণশিক্ষা ও পাঠাগার সম্পাদক আক্তার কামাল, সহসম্পাদক সাকিব নুর, সাইফুল ইসলাম, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা শফিউল ইসলাম, মোঃ সাদেক উল্লাহ, মোঃ আইয়ুব আলী, মোঃ করিম প্রমুখ।
উক্ত আলোচনা সভা শেষে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ হোছাইন তানিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর জন্মদিনের কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।