হ্নীলায় অবৈধ সমিল নির্বাচনী আইন লঙ্গন ও মিষ্টিবনে জরিমানা আদায়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম / ফরিদুল আলম : হ্নীলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ সমিল, মিষ্টিবন ও নির্বাচনী আচরণবিধি লঙ্গন করায় জরিমানা করেছে।
২৭ ডিসেম্বর দুপুর পৌনে ২টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা হ্নীলা ইউনিয়নের লেদায় সমিলে অভিযান চালিয়ে ৫হাজার টাকা, হ্নীলা বাসষ্টেশনের মিষ্টিবনকে বার বার নিষেধ সত্বেও জোরপূর্বক দোকানের বাহিরে পণ্য বিক্রির দায়ে ৫হাজার টাকা এবং নির্বাচনী আচরণবিধি লঙ্গন করায় আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় টেকনাফ বনরেঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা জানান, জনগণের স্বার্থপরীপন্থী কর্মকান্ড এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।