ফারুক আহমদ : জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উখিয়া-টেকনাফ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শাহিনা আক্তার চৌধুরীর সমর্থনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ জালিয়াপালং ইউনিয়ন শাখার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। মো: গফুর আলম আহŸায়ক ও শামসুল আলম জিহাদকে সদস্য সচিব করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছে, রহমত উল্লাহ, জসিম উদ্দিন, ইমাম হেসেন, ফকির আহমদ, রাশেদুল ইসলাম, মো: ইউনুছ, রফিক উর নুর ও কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন শর্মা রণি, ছাত্রলীগ ঢাকা পলিট্যাকনিকেল ছাত্রলীগের সাবেক সাংগঠিনক সম্পাদক মাঈন উদ্দিন মাহিম, ইনানী শহর ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী প্রমূখ।
