টেকনাফে বিজিবি’র অভিযানে আরো ৪০ হাজার ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম : টেকনাফে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে আরো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। তবে এসময় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, হোয়াইক্যং কারিংগাঘোনা কাটাখাল এলাকা দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির সুবেদার শেখ আব্দুল জলিল এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল শুক্রবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টর দিকে টহলে গমন করে। এসময় আনুমানিক সাড়ে ৪টার দিকে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করে দুইজন ব্যক্তি উল্লেখিত রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে। এক পর্যায়ে তাদের হাতে থাকা একটি প্লষ্টিকের বস্তা ফেলে পাশ্ববর্তী জঙ্গলাকীর্ণ এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া বস্তাটি খুলে গণনা করে এক কোটি বিশ লক্ষ টাকা মূল্যমানের ৪০,০০০ (চল্লিশ হাজার) পিচ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।