ফাইল ছবি
গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফে কোস্টগার্ড সদস্যরা একটি সিএনজি টেক্সী তল্লাশী করে ২২ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এঘটনায় চালক আটক ও সিএনজি টেক্সীটি জব্দ করা হয়েছে। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে.কমান্ডার ফয়েজুল ইসলাম মন্ডল জানান, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকায় সন্দেহজনক সিএনজিটি তল্লাশী করে সীটের নীচে লুকানো ইয়াবা গুলো উদ্ধার করা হয়। এসময় চালক পুরান পল্লান পাড়া এলাকার জাফর হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৩৮) কে আটক করা হয়। আটক চালক সহ জব্দ ইয়াবা ও সিএনজি টেক্সীটি টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
