জসিম উদ্দিন টিপু : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে টেকনাফে ভোট কেন্দ্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সভাপতি এবং প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
জানা যায়, ৮ ডিসেম্বর সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই উপলক্ষ্যে এক মতবিনিময় সভা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এমদাদ হোছাইন চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলাম। উক্ত মতবিনিময়ে সভায় ৫৫টি ভোট কেন্দ্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকবৃন্দ অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার একাদশ সংসদ নির্বাচনের ভোট দান ও গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে দিক-নির্দেশনা প্রদান করেন।
