চকরিয়া মেধাবৃত্তি পরীক্ষা ২১১টি বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিভাগে অংশনেন ৬২৫ জন শিক্ষার্থী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago
Exif_JPEG_420

এম.জিয়াবুল হক, চকরিয়া :
শিক্ষার মনোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধাবিকশিত করার লক্ষ্যে প্রতিবছরের মতো চলতিবছরও উৎসাহ-উদ্দীপনা এবং অভিভাবকদের অনুপ্রেরণায় চকরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মেধা অন্বেষণ প্রতিযোগিতা ‘উপজেলা পরিষদ মেধা বৃত্তি’ পরীক্ষা গতকাল শুক্রবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সার্বিক তত্বাবধানে শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার মেধা অন্বসনে উপজেলার সরকারি-বেসরকারি মিলিয়ে ২১১টি বিদ্যালয়ের চতুর্থ ও সপ্তম শ্রেণির ৬২৫ জন মেধাবী শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। তারমধ্যে প্রাথমিক বিভাগে ১৬৭টি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ৪৭৮ শিক্ষার্থী এবং মাধ্যমিক বিভাগে ৪৪টি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ১৪৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
প্রসঙ্গত: ২০১৪ সালের ডিসেম্বর মাসে চকরিয়া থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে ব্রাক্ষনবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো.সাহেদুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় চকরিয়া উপজেলায় মেধা বৃত্তি পরীক্ষা চালু করা হয়। সেই থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে আসছে।
অনুষ্টিত মেধা বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক। পরীক্ষায় সার্বিক বিষয়ে পর্যবেক্ষণে ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরফাত, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক বিভাগের একাডেমিক সুপার ভাইজার রতন বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের, মো.আবু জাফর, বিকাশ ধর, উপজেলা টেকনেশিয়ান মো.এরশাদুল হকসহ উপজেলা প্রশাসনের সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, শিক্ষার মনোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধাবিকশিত করার লক্ষ্যে এ মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন। অন্য বছরের তুলনায় এবার মেধা বৃত্তি পরীক্ষাটি নতুন রূপে ভিন্ন আঙ্গিকে অত্যান্ত সুন্দর মনোরম পরিবেশে অনুষ্টিত হয়েছে।
খুবই শিঘ্রই উপজেলা প্রশাসন থেকে এই মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে বৃত্তি প্রদান করা হবে।