আজ হোয়াইক্যংয়ের মহিয়সী নারী শামসুন নাহারের ২০তম মৃত্যুবার্ষিকী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : কক্সবাজার জেলা চিংড়ি খামার গ্রুপ সাধারণ সম্পাদক ও বাহরুল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সফল সভাপতি মোঃ নুরুল আমিনের সহধর্মীনি মরহুমা শামসুন নাহারের ২০ তম মৃত্যু বার্ষিকী আজ ২৪ নভেম্বর। তিনি ১৯৯৮ সনের ২৪ নভেম্বর, ৩ শাবান ১৪১৯ হিজরী,১০ অগ্রহায়ন ১৪০৫ বাংলা ।
মাগরিবের নামাজে দাড়ানো অবস্থায় মৃত্যু বরণ করেন। পরদিন ২৫ নভেম্বর সকাল ১০টায় বাহরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে সিকদারিয়া জামে মসজিদ সংলগ্ন কবর স্থানে দাফন সম্পন্ন হয়। মহিয়সী নারী মরহুমা শামসুন নাহার হোয়াইক্যং ইউনিয়নের ৩৬ বছরের চেয়ারম্যান জাফর আলী চেয়ারম্যান এর ২য় ছেলে মরহুম আবদুল জলিলের ১ম কন্যা। সে বাহরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি,রঙ্গীখালী দারুল উলুম ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও ইসলামিক সেন্টার বোর্ড অব ট্রাস্টির আজীবন সদস্য মরহুম আলহাজ্ব আলী মিয়ার পুত্রবধূ।
গভীর শ্রদ্ধা ও ভালবাসায় আমরা স্বরণ করছি মহিয়সী এই নারীকে। আজ তাঁর ২০ তম মৃত্যু বার্ষিকীতে আমরা জীবনের প্রতিটি পদক্ষেপে তাঁর অভাব অনুভব করছি। আত্মীয় – স্বজন – পরিচিতজন এবং শুভাকাংঙ্খীদের কাছে বিনীত অনুরোধ তারা যেন তাঁর জন্য প্রার্থনায় স্বরণ করে দোয়া করেন। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার পরিবার ও আলহাজ্ব নছিমা আলী শামসুন নাহার ফাউন্ডেশন নয়াবাজার পশ্চিম সাতঘড়িয়া পাড়াস্থ নিজ বাস ভবনে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে, আজকের এইদিনে তাঁর জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তাঁর আদরের সন্তান আলহাজ্ব নছিমা- আলী- শামসুন নাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামস মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন।