কক্সবাজার জেলার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল লেগুনা বীচে অভিযান চালিয়ে ১ জন ভিকটিম উদ্ধারসহ ২ জন অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেফতার করেছে র্যাব-৭।
এরই ধারাবাহিকতায়, অদ্য ১৭ নভেম্বর ২০১৮ ইং তারিখে জনৈক মোঃ সাইফুল ইসলাম, পিতা-মোঃ হামিদ খান, সাং-চিকুন্দী, থানা-শরিয়তপুর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-ছায়াবিথী (রোকসানা বেগম এর বাড়ী) , থানা-সাভার, জেলা-ঢাকা অভিযোগ দায়ের করেন যে, তাহার মেয়ে ভিকটিম ১। নুসরাত জাহান নিপা (১৫)’কে গত ১৪/১১/২০১৮ ইং তারিখ সন্ধা অনুমান ০৬:৩০ ঘটিকার সময় অপহরণকারী ১। হাবিবুল্লা বাশার (২৬), পিতা-মোঃ জালাল, সাং-সবুজ বাতা, থানা-সাভার, জেলা-ঢাকা এবং বড় মেয়ের জামাই ২। মোঃ উজ্জল, পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং-অমনগর, থানা-উদয়গঞ্জ, জেলা-নোয়াখালী, এ/পি সাং-ছায়াবিথী (রোকসানা বেগম এর বাড়ী), থানা-সাভার, জেলা-ঢাকাসহ অজ্ঞাত ৪/৫ জন ব্যাক্তি বাদীর বড় মেয়ের গড়ে ঢুকে বিভিন্নভাবে ভয়বীতি দেখিয়ে বাদীর ছোট মেয়ে ভিকটিম ১। নুসরাত জাহান নিপা’কে অপহরণ করা হয়েছে। তিনি আরও জানান যে, অপহরণকারীরা এলাকার উশৃঙ্খল নেশাখোর প্রকৃতির লোক। ভিকটিম নুসরাত জাহান নিপা ফোন করে অভিযোগকারীকে জানান যে, তাহাকে কক্সবাজার সদর থানা কোন একটা হোটেলে নিয়ে আসা হয়েছে। অভিযোগকারী কোন উপায় না পাইয়া র্যাব-৭, কক্সবাজার ক্যাম্পে সাভার থানার মামলার কপি সহ অভিযোগ দাখিল করে। উক্ত অভিযোগ প্রাপ্ত হইয়া ভিকটিমদের উদ্ধারের লক্ষ্যে র্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের একটি চৌকস দল মেজর মোঃ মেহেদী হাসানের নেতৃত্ত্বে কৌশল অবলম্বন করে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় ১৭/১১/২০১৮ ইং রাত ০২.০০ ঘটিকা হইতে দুপুর ১৩:০০ ঘকিটা পর্যন্ত অভিযান পরিচালনা করিয়া দুপুর অনুমান ১২.৩০ ঘটিকার সময় কক্সবাজার জেলার সদর থানাধীন সুগন্ধা পয়েন্ট সংলগ্ন হোটেল লেগুনা বীচ থেকে ভিকটিম ১। নুসরাত জাহান নিপা এবং তার সংগীয় অপহরণকারী দলের ধৃত সদস্য ১। হাবিবুল্লাহ বাশার (২৬), পিতা-মোঃ জালাল, সাং-সবুজ বাতা, থানা-সাভার, জেলা-ঢাকা এবং বড় মেয়ের জামাই ২। মোঃ উজ্জল (২৭), পিতা-মৃত আঃ রাজ্জাক, সাং-অমনগর, থানা-উদয়গঞ্জ, জেলা-নোয়াখালী, এ/পি সাং-ছায়াবিথী (রোকসানা বেগম এর বাড়ী) , থানা-সাভার, জেলা-ঢাকাদের’কে র্যাব আটক করিয়া কক্সবাজার র্যাব ক্যাম্পে নিয়ে আসে। র্যাব ক্যাম্পে নিয়ে আসার পর অপহৃত ভিকটিম এবং ধৃত অপহরণকারী দুইজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা গত ১৪/১১/২০১৮ ইং তারিখ সন্ধা অনুমান ০৬:৩০ ঘটিকার সময় ভিকটিমকে অপহরণ করতঃ কক্সবাজার নিয়ে আসেন।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মামলা মূলে সাভার থানায় হন্তান্তর করা হয়েছে।
