বার্তা পরিবেশক : টেকনাফ বড় হাবিবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টারদিকে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এসএমসি কমিটির সভাপতি সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা সনজিদার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ বোস। প্রধান বক্তা ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলা সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিটিএ কমিটির সদস্য ও সাংবাদিক জিয়াবুল হকসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও বিদায়ী ছাত্র-ছাত্রীরা। বক্তারা আগামী পিইসি পরীক্ষায় ভালভাবে অংশগ্রহন করে মানুষের মত মানুষ, দেশ ও মানুষের সেবায় কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। বিদায় অনুষ্ঠান শেষে পিইসি পরীক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।
