সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফের হোয়াইক্যং দারুল ইরফান মুহিউচ্ছুন্নাহ মাদ্রাসায় (উনছিপ্রাং বড় মাদ্রাসা) আসন্ন ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা- ২০১৮ ইংরেজীতে অংশগ্রহন করতে যাচ্ছে মোট ৩১ জন ছাত্র/ছাত্রী। উক্ত ছাত্র-ছাত্রীদের বিদায় দেওয়ার লক্ষে আজ ১৫ নভেম্বর বৃহস্পতিবার, সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে মাওলানা মোহাম্মদ ইউনুছ আরমান এর সঞ্চালনায় একটি বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল মন্নান । এতে উদ্ভোধনী বক্তব্য পেশ করেন উক্ত মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওঃ তাহের নঈম। প্রধান বক্তার বক্তব্য উপস্থাপন করেন মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওঃ শমসুল আলম। তিনি বক্তব্যে মরহুম মুহতামিম সাহেব (রাহ.) এর মাগফিরাত কামনা করে এলাকার মরহুম আল্লামা আব্দুস সালাম (রাহ.) ও মরহুম আল্লামা মোজাফফর (রাহ.) সহ অন্যান্য মনিষীদেরকে স্বরণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ইসলমিক জীবন পরিচালনা করতে চাইলে বাংলা, ইংরেজী শিক্ষার পাশাপাশি কোরআন শরীফ শিক্ষার বিকল্প নেই। এতে আরো বক্তব্য প্রদান করেন মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওঃ শাহ আলম, সিনিয়র শিক্ষক মাওঃ মুঈনুল হক, পরিচালনা কমিটির সিনিয়র সদস্য মাওঃ রশিদ আহমদ, মোহাম্মদ আইয়ুব, উনছিপ্রাং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক জনাব নূরুল ইসলাম পমুখ। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনয়র শিক্ষক মাওঃ মুজিবুল হক, মাওঃ আবু আনাছ, মাষ্টার হাফেজ আহমদ, হাফেজ মাওঃ রফিকুল ইসলাম কুতুবী, হাফেজ মাওঃ আব্দুল গফুর, মাওঃ শমসুল আলম, হাফেজ মাওঃ আব্দুর রহীম রাহী, হাফেজ মাওঃ আব্দুল হাকিম ও হাফেজ মাওঃ মিজানুর রহমান ।
পরিশেষে, মাদ্রাসার সার্বিক উন্নতি, মাদ্রাসায় দানশীলদের উজ্জ্বল ভবিষ্যৎ, পরীক্ষার্থীদের মঙ্গল কামনা ও মরহুম মুহতামিম সাহেব (রাহ.) এর মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার ছদরে মুদাররিস আলহাজ্ব আল্লামা ক্বারী আবুল হোছাইন দা. বা.।
