হলদিয়া পালং স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠিত, আনোয়ার সভাপতি ও জিকু সা: সম্পাদক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

উখিয়া :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন শাখার কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে আনোয়ার উল ইসলাম সিকদারকে সভাপতি ও আনিসুর রহমান জিকুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। উখিয়া উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক মেম্বার স্বপন শর্মা রণি এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি অনুমোদন প্রদান করেন।
হলদিয়া পালং ইউনিয়ন শাখার আহবায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত করে সংগঠনকে গতিশীল ও সংগঠনিক তৎপরতা বৃদ্ধি করার লক্ষ্যে আনোয়ার উল ইসলাম সিকদারকে সভাপতি ও আনিসুর রহমান জিকুকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় বলে প্রেস বিজ্ঞতিতে উল্লেখ করা হয়।
নব-নির্বাচিত সভাপতি আনোয়ার উল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান জিকু জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।