হ্নীলায় এক শীর্ষ ইয়াবা গডফাদারের হামলায় দুই বছরের শিশু আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় ধান ক্ষেতে নামার অজুহাতে দুই বছরের এক শিশুকে পিটিয়ে রক্তাক্ত করেছে এক শীর্ষ ইয়াবা গডফাদার। যা নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, ৬ নভেম্বর বিকাল ৫টারদিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালীতে একদল শিশু আলীখালী এলাকার মৃত আনর আলীর পুত্র ও শীর্ষ ইয়াবা চোরাকারবারী মোহাম্মদ হোসাইনের মতু পাড়াস্থ ধান চাষে নামার অজুহাতে ছাবের আহমদ সওদাগরের মেয়ে আসমা (২) কে পিটিয়ে আহত ও রক্তাক্ত করে। এই ঘটনা ফাঁস হওয়ার পর এলাকার লোক উত্তেজিত হয়ে উঠলে ইয়াবা কারবারী মোঃ হোসাইন গা ঢাকা দেয়। এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি কিন্তু তার নিকটাতœীয়রা জানান, অন্য ছেলেদের মারার সময় ভূলক্রমে ঐ শিশুর গায়ে পড়ে। এই ব্যাপারে সমঝোতা ও সালিশের জন্য ৭ নভেম্বর একটি বৈঠক রয়েছে বলে দাবী করেন।
এদিকে শিশুর পরিবার নিরীহ শিশুর উপর বিনাদোষে হামলাকারীর কঠোর শাস্তি দাবী করেন। সাধারণ লোকজন মনে করেন, খেলার ছলে শিশুরা ক্ষেত নষ্ট করলে বিচার-সালিশ আছে। তাই বলে দুই বছরের ছোট্ট শিশুকে এই ধরনের মারধর খুবই দুঃখজনক বলে দাবী করেন।