টেকনাফে বসত-বাড়ি তল্লাশী করে ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ, টেকনাফ :
টেকনাফ পৌর বাস টার্মিনাল সংলগ্ন বসত-বাড়ি তল্লাশী করে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।
জানা যায়, গত ৩ নভেম্বর রাত পৌনে ৮টারদিকে র‌্যাব-৭,টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স), বিএন গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ আভিযানিক দল নিয়ে টেকনাফ পৌর বাসষ্টেশন সংলগ্ন নাইট্যংপাড়ার মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ রশিদ আহমদ (৫৫) এর বসত-বাড়িতে অভিযানে গিয়ে রশিদকে হাতে-নাতে আটক করে। ধৃত আসামী জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে,তার কাছে মাদকদ্রব্য রয়েছে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীর দেহ এবং বসত-ঘর তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪৮ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের ৯হাজার ৭শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হন্তান্তর করা হয়েছে।