টেকনাফে মাটি খুঁড়ে ও বৃদ্ধের পেট হতে ১২ হাজার ৪শ ইয়াবা উদ্ধার : আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযানে মাটি খুঁড়ে ও বৃদ্ধের পেট হতে ইয়াবা উদ্ধার করেছে। এসময় পাচারকারী বৃদ্ধকে আটক করে থানায় সোর্পদ করা হয়েছে।
জানা যায়, ৩১অক্টোবর ভোর সাড়ে ৫টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির নায়েক মাহাবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে ক্যাম্পের উত্তর পার্শ্বে কেওড়া বাগানে মাটি খুঁড়ে ৩০ লক্ষ টাকার ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। অপরদিকে অভিযান শেষে ফেরার পথে জাদিমোরা মসজিদের সামনে এলে একজন লোককে চ্যালেঞ্জ করামাত্র দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহল দল ধাওয়া করে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার হোসেনদী গ্রামের মৃত ফজর আলী বেপারীর পুত্র মোঃ শহীদুল্লাহ (৬৫) কে আটক করতে সক্ষম হয়। তার স্বীকারোক্তিতে গিলে পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সত্যতা স্বীকার করে। এরপর তাকে ঔষুধ খাইয়ে পেটের ভেতর হতে ইয়াবা বের করা হয়। তা গণনা করে ৭লক্ষ ২০ হাজার টাকা মূল্যমানের ২ হাজার ৪শ পিস ইয়াবা পাওয়া যায়। ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এদিকে দিকে মাটি খুঁড়ে উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।