সংবাদ বিজ্ঞপ্তি : উন্নত চিকিৎসার জন্য ভারত গমন করেছেন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার কন্ঠ’র সম্পাদক সাংবাদিক জসিম উদ্দিন সিদ্দিকী । ২৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর হতে তিনি ভারতের উদ্দেশ্য রওয়ানা হন । সাংবাদিক জসিম সিদ্দিকী দীর্ঘদিন ধরে হার্ট ও লিভার রোগে ভুগছেন। অবশেষে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করতে তিনি ভারত গমন করেন। এদিকে তার উন্নত চিকিৎসার জন্য যারা নানাভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাশাপাশি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
