সন্ধা হতে থাইংখালীতে আটকে আছে শত শত যানবাহন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago
প্রতিকী ছবি

টেকনাফ টুডে ডটকম :
মঙ্গলবার সন্ধা হতে টেকনাফ-কক্সবাজার সড়কের থাইংখালী এলাকায় সড়কে উভয়মুখি শত শত যানবাহন আটকে আছে বলে জানা গেছে।
সন্ধায় কক্সবাজার হতে টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা হয়ে থাইংখালী এলাকায় এসে প্রায় ৫ ঘন্টার বেশী সময় ধরে আটকে থাকা টেকনাফ কুলাল পাড়ার ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।
সন্ধায় টেকনাফ হতে ছেড়ে যাওয়া ঢাকাগামী দুরপাল্লার যানবাহন সহ সব ধরণের যানবাহন এখনও সেখানে আটকে আছে।
অার রাতের বেলা হওয়ায় যাত্রীরা হেটেও যেতে পারছেন না ফলে যাত্রীবাহী যানবাহনের মধ্যে হাজারো যাত্রী দুর্ভোগের মধ্যে রয়েছে বলে জানা গেছে।
জানা গেছে সড়কে যানবাহন বিকল হয়ে এ দূর্ভোগের সুচনা হয়েছে।

রাতে পৌনে ১টার সময় এ রিপোর্ট লেখাকালীন যান চলাচলের অচলাবস্তা কাটেনি..