অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউক‘র অভিযান অব্যাহত-জরিমানা আদায়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
৩ অক্টোবর ২০১৮ ইং সকাল ১১.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড অফিসার কাজী ফজলুল করিম এবং কউকে‘র সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: শেখ ছাদেক এর নেতৃত্বে কক্সবাজার শহরের গোলদিঘীর পাড়, কলাতলী লাইট হাউজ এলাকায় অনুমোদন ব্যতীত অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোলদিঘীর পাড় এলাকায় ডা: খোকন বড়ূয়া‘র নির্মাণাধীন ভবন পরিদর্শন করে দেখাযায় ৪ তালা পৌরসভা কর্তৃক অনুমোদন নেওয়া হলেও নির্ধারিত সাইট ব্যাক ঠিক না রেখে ঝুকিপূর্ণভাবেস্থাপনা নির্মাণ কাজ চলমান রাখায় ভবনের মালিককে ৫০,০০০/ (পঞ্চাশ হাজার) টাকা এবং কলাতলী লাইট হাউজ এলাকায় সরকারী খাস জমিতে অনুমোদন ব্যতীত অবৈধ ভাবে বহূতল ভবন নির্মাণ কাজ চলমান রাখায় হুমায়ূন কবির নামে ব্যাক্তিকে ৫০,০০০/ (পঞ্চাশ হাজার) করে ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ১২(১) এর (ক) ও (খ) ধারা মোতাবেক মোট ১,০০,০০০/ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধ নির্মানাধীন ভবন অপসারনের জন্য বলা হয়েছে। উল্লেখ্য যে, ইতোপূর্বে তাদেরকে প্রাথমিক নোটিশসহ সর্বশেষ উচ্ছেদ নোটিশ প্রদান করা হয়েছিল। তারপরও তারা ইমারত নির্মাণ আইন অমান্য করে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাওয়ায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়।

অভিযানে জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।