সংবাদ বিজ্ঞপ্তি : ১ হাজার পিচ ইয়াবাসহ টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার হাসিনা বেগম নামে এক মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১৮ ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া হতে হাসিনা বেগম (৩২) নামের ওই নারীকে আটক করা হয়। সে ওই এলাকার হামিদ হোসেনের স্ত্রী।
ধৃত নারীকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সার্কেল উপ পরিচালক সৌমেন মন্ডল।

