টেকনাফ সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা ও মিলন মেলা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

প্রেস বিজ্ঞপ্তি : টেকনাফ সাংবাদিক ফোরামের আলোচনা সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী এক মাস পর সংগঠনের কাউন্সিল সম্পন্ন করার সিদ্বান্ত গৃহীত হয়েছে। Teknaf Pic D 1 15 09 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১৫সেপ্টেম্বর বিকাল ৪টায় টেকনাফ ন্যাচারপার্কের প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র মিলনায়তনে টেকনাফ সাংবাদিক ফোরামের মিলন মেলা ও আলোচনা সভা সংগঠনের সভাপতি আমান উল্লাহ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল করিম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, আলহাজ¦ মুহাম্মদ তাহের নঈম, সাংবাদিক জসিম উদ্দিন টিপু, কাইছার পারভেজ চৌধুরী, জিয়াউর রহমান জিয়া। এতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও টেসাস সভাপতি মুহাম্মদ ছলাহ উদ্দিন, টেকনাফ ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দীন ভুলু, সাধারন সম্পাদক জিয়াবুল হক, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদস্য শহীদুল্লাহ, শামসুদ্দিন, সংগঠনের অর্থ সম্পাদক জামাল উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক মৌঃ মুহাম্মদ জুবাইর, ক্রীড়া সম্পাদক মোঃ রফিক, সদস্য মোঃ শফি, ফরিদুল আলম, জিয়াউল হক জিয়া, মিজানুর রহমান প্রমুখ। উক্ত আলোচনা সভায় আগামী এক মাস পর জাঁকজমক পরিবেশে টেকনাফ সাংবাদিক ফোরামের কাউন্সিল সম্পন্ন করার সিদ্বান্ত গৃহীত হয়। এরপর উপস্থিত সকলে প্রীতিভোজে মিলিত হয়। d TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর