টেকনাফে শেড এর উদ্যোগে জাতির জনকের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে শেড এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে এক র‌্যালী শেড কার্যালয় হতে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের সাথে শহীদ দিবসের কর্মসুচীতে মিলিত হয়।
এতে শেডের প্রকল্প সমন্বয়কারী আব্দুল মান্নান, এডমিন মো. ইসমাঈল, খায়রুজ্জামান ফিল্ড সুপারভাইজার বদিউল আলম, খোরশেদ আলম, ইশতিয়াক, মো. আইয়ুব সহ বিভিন্ন প্রকল্পের সমন্বয়কারী ও ফিল্ডসুপারভাইজার ও পুরুষ-নারী ভলান্টিয়ারগন উপস্থিত ছিলেন।
দুপুরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল শেড কার্যালয়ে অনুষ্টিত হয়।
s 5 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর