এত জ্ঞানের মাঝেও এত বিনয় যাঁর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুক্তিযোদ্ধা সোলতান আহমদ : হেড লাইনে প্রথমে জ্ঞানের শব্দটি ব্যবহার করা হইয়াছে। কাহার জ্ঞানের পরিধি কতটুকু তা ফিতা দিয়ে মাপা যায়না। জ্ঞানের পরিধি মাপতে হলে বিবেক দিয়ে মাপতে হয়। ফিতা বা আবেগ দিয়ে নয়। যদি কোন পাঠক বা পাঠিকা ফিতা বা আবেগ দিয়ে জ্ঞানের পরিধি মাপতে চান তাহলে আবেগের তাড়নায় বিবেককে ধ্বংস করে মাটিতে পড়ে যাবেন। আবেগে খান্নাস থাকে বিবেকে নয়। খান্নাসের অস্তিস্ব নেই, কিন্তু শক্তি আছে। হেড লাইনে জ্ঞানের শব্দটি ব্যবহার করার একমাত্র কারণ ; অধ্যাপক মোহাম্মদ আলী ৫০ বছর পূর্বের একজন উচ্চ শিক্ষিত, জ্ঞানী, শিক্ষানুরাগী, দক্ষিণ চট্টলার বরেণ্য রাজনীতিবিদ। হেড লাইনের ‘বিনয়’ শব্দটি আমি মাত্র একটি কারণে ব্যবহার করেছি। কারণ হল অধ্যাপক মোহাম্মদ আলী তিন তিন বার নির্বাচিত সফল ইউপি চেয়ারম্যান ছিলেন এবং একবার সংসদ সদস্যও নির্বাচিত হন। তাঁর কাছে কোন বিচার প্রার্থী গেলে সত্য ও ন্যায় বিচার তিনি বিনয়ের সহিত করে দিতেন। তাই ‘বিনয়’ শব্দটি ব্যবহার করলাম। হাজার হাজার রাজনৈতিক নেতার মাঝেও কিছু নেতা আছেন যাঁরা উজ্জ্বল নক্ষত্রের মতো দেদীপ্যমান। দক্ষিণ চট্টলায় যাঁদের মধ্যে আমার দৃষ্টিতে অন্যতম তিনি হলেন আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী।
ডাল ভাঙ্গা লিচুর সংখ্যা যত, তার চেয়েও বেশী সংখ্যা থাকে পাতার। পাতাই লিচুর সৌন্দর্য ফুটিয়ে তোলে। যিনি পাতা না হয়ে আমার হৃদয়ে লিচু হয়ে আছেন তিনিই আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী। তৎকালীন সময়ের উচ্চ শিক্ষিত, রাজনৈতিক প্রজ্ঞাবান, ন্যায় বিচারক, অধিকার আদায়ে স্বার্থক থাকায় সাধারণ মানুষের মণিকোঠায় এখনো অম্লান হয়ে আছেন তিনি। বিবেকের তাড়নায় এরকম নেতার ছবি, নাম-ধাম গণমাধ্যম তথা পত্র-পত্রিকায় প্রকাশ করা আমি একান্ত প্রয়োজন বলে মনে করি। পরিশেষে সম্মানিত পাঠক ভাইদের প্রতি একান্ত অনুরোধ আবেগ ও ফিতা দিয়ে মাপা নয়, জ্ঞান ও বিবেক দিয়ে একবার মেপে দেখুন তো ; আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী কত বড় মাপের মানুষ!

পরিশ্রম আঘাত আর ত্যাগেই যার জীবন।
Teknaf Pic B 26 07 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
নিবেদক :
সোলতান আহমদ মুক্তিযোদ্ধা
০১৮৬৬-৪৬৪১০৬
(মুজিব বাহিনী, ১নং সেক্টর চট্টগ্রাম)
হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।