হ্নীলা মৌলভী বাজার দক্ষিণ পাড়া ক্রীড়া সংঘের কমিটি গঠিত : টিপু সভাপতি ইউনুছ সাঃ সম্পাদক নির্বাচিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ : হ্নীলা মৌলভী বাজার দক্ষিণ পাড়া ক্রীড়া সংঘের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে তারেক হোছাইন টিপু সভাপতি, মোঃ ইউনুছ সাধারণ সম্পাদক ও আব্দুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
গত ৬ আগষ্ট রাত ৮টায় হ্নীলা মৌলভী বাজার সিকান্দর মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের একসভা সাবেক সভাপতি তারেক হোছাইন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোঃ কামাল, জসিম উদ্দিন, মোঃ আনোয়ার, আব্দুর রহিম, ছৈয়দ আলম, মোঃ ফোরকান, নুর কামাল, নুরুল আবছার ও নুরুল ইসলাম প্রমুখ। সভায় সংগঠনের সার্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পর মেয়াদোত্তীর্ণ পরিচালনা কমিটি গঠনের সিদ্বান্ত গৃহীত হলে উপস্থিত সকলের ভোটে সভাপতি তারেক হোছাইন টিপু, সহসভাপতি মোঃ জসিম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, সহ সাধারণ সম্পাদক মোঃ ফোরকান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক আব্দুর রহিম, সহঅর্থ সম্পাদক মোঃ বেলাল, ক্রীড়া সম্পাদক মোঃ কামাল, প্রচার সম্পাদক মোঃ ইসমাঈল, সাংস্কৃতিক সম্পাদক নুর কামাল, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলামের সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট অত্র সংগঠনের নতুন কমিটি গঠিত হয়।