শাহপরীরদ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি :
গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ আগস্ট ২০১৮ তারিখ রাত ২২০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ সিজি আউটপোস্ট শাহাপুরী কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে টেকনাফ থানার অন্তর্গত শাহাপুরী এলাকার পূর্ব উত্তর পাড়ায় অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তিতে উক্ত স্থানে তল্লাশি করে পরিত্যাক্ত অবস্থায় ৩০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।