টেকনাফে ভোগদখলীয় জমি দখলে নিতে ভূমিদস্যুরা বেপরওয়া : থানায় অভিযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বিশেষ প্রতিনিধি, টেকনাফ :
উত্তরাধিকার সূত্রে পাওয়া ভোগদখলীয় স্বত্ব জমি ইয়াবা ব্যবসায়ী ও ভূমিদস্যূরা কালো টাকার পেশি শক্তির প্রভাবে বসতভিটার জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। ঘটনাটি ঘটেছে, সাবরাং ইউনিয়নের পেন্ডাল পাড়া এলাকায়। এ নিয়ে দুই বিবাদমান দলের মধ্যে রশিটানাটানি এবং রক্তক্রয়ী সম্ভাবনার আশংখা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলাও পাল্টা মামলা চলছে। প্রতিপক্ষ প্রভাবশালী এবং কালোটাকার মালিক এবং সে ধরাকে সরাজ্ঞান মনে করে ভোগদখলীয় জমির মালিকদের রাংরবার হুমকি ও ধমকি দিয়ে আসছে। দুই বিবধমান দলের লোকেরা পেন্ডাল পাড়ার প্রতিবেশী মৃত আবুল কাসেমের মেয়ে হালিমা খাতুন এর প্রতিকার চেয়ে ১ আগষ্ট হারুন অর রশিদকে প্রধান অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় নিজে বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। অভিযোগে তিনি উল্লেখ করেন, সাবরাং পেন্ডাল পাড়ার মৃত আবুল কাসেম ও মুত হাকিম আলী রক্তের সম্পর্কের আতœীয় হয়। মৃত ঈমান আলীর স্বত্ব দখলীয় জমি ও বসত ভিটা দখলে নিতে প্রতিপক্ষ মৃত হাকিম আলীর পুত্র হারুন অর রশীদগং তৎপর। কেননা মৃত ঈমান আলীর ওয়ারীশগণ উক্ত জমি দখলে আছে হালিমা খাতুন গং। সাবরাং মৌজার আর,এস ১৫৫নং খতিয়ানের অধীনে আর,এস ৪১৮৬ দাগ হতে সৃষ্ঠ বি,এস ৮৩৭নং খতিয়ানের অধীনে বি,এস ১৫৪০০, ১৫৪১৬, ১৫৪৪০, দাগাদির ৩.৩৬ হতে ২.৪০ একর বসত ভিটা জমি জবরদখল করার জন্য ভূমিদস্যুরা উঠে পড়ে লেগেছে। এর প্রতিকার চেয়ে কক্সবাজার বিজ্ঞ হাকিমের আদালতে মামলা দায়ের করে। যার মামলা নং ২৪৬/১৮। উক্ত তপশীলভূক্ত জমিতে ৫টি বসত ভিটা এবং রোপিত নানা প্রজাতের বৃক্ষাদী রয়েছে। যাহা ৫০ বছর যাবৎ এ বসত ভিটায় বাদীর পিতা ও ভাই-বোন বসবাস করে আসছে। মোট ১১ জন এ জমির ওয়ারিশ থাকলেও এ জমি থেকে তাদের উচ্ছেদ এবং দখলে নিতে অভিযুক্তরা এখন থেকে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এমনকি ৫০ বছরে ভোগদখলীয় বসত ভিটা জমি প্রতিপক্ষকে ছাড়িয়া না দিলে প্রাণনাশের হুমকি ও ধমকি দিয়ে আসছে। নচেৎ বাড়ীতে অগ্নি সংযোগ দেয়া হবে মর্মে হুমকি দিয়ে আসছে। ২৮ জুলাই বিকাল ৪ টায় প্রতিপক্ষরা হারুন অর রশীদ বাদীর বাড়ীর সামনে এসে অকথ্য ভাষায় গালি গালাজ করে। এ অবস্থায় বাদীর পরিবার পরিজন নিয়ে নিরাপত্তার অভাবে ভোগছেন। টেকনাফ মডেল থানার ইনচার্জ (ও’সি) রনজিত কুমার বড়ুয়া বিষয়টি আমলে আনেন এবং অভিযোগটি তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে এস,আই বিবেকানন্দকে দায়িত্ব দেন।