টেকনাফের হ্নীলায় ২হাজার পিচ ইয়াবাসহ যুবক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ |
টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ২ হাজার পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, ২৯সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ মডেল থানার এএসআই আলীম উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ হ্নীলা বালিকা বিদ্যালয়ের সামনে থেকে ২হাজার পিচ ইয়াবাসহ হ্নীলা মৌলভী বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আবদুর রহমানকে (২২) আটক করেন।
অভিযান পরিচালনাকারী অফিসার এএসআই আলীম উল্লাহ জানান, ওয়াব্রাং এলাকার ভিতর থেকে আসার সময় টহল পুলিশ তাদের দাঁড়াতে বললে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসময় তাদের ধাওয়া করে বালিকা স্কুলের সামনে থেকে ঐ যুবককে আটক করে তার শরীর তল্লাসী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
ধৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।